অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৬
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে জন্ম সনদের তথ্য সঠিক আছে কিনা বা জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কিনা তা যাচাই করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।
জন্ম তারিখ এবং জন্ম সনদের নাম্বার দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন। যাচাই করার মাধ্যমে জন্ম সনদ অনলাইন করা আছে কিনা এবং জন্ম সনদের তথ্য সঠিক কিনা তা জানতে পারবেন।
যে জন্ম সনদের তথ্য যাচাই করতে চাচ্ছেন সেটির নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলে নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে সহজেই Birth Certificate Check করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই করতে যা যা লাগবে
জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করতে কয়েকটি তথ্য প্রয়োজন হবে। এগুলো হলো —
- জন্ম নিবন্ধন নাম্বার (১৩ বা ১৭ ডিজিট)
- জন্ম তারিখ (বছর-মাস-দিন)
Birth Certificate Online Check করতে ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন। তবে, ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার না থাকলে ১৩ ডিজিট দিয়েও কাজ হবে। সেক্ষেত্রে, ১৩ ডিজিট জন্ম সনদের নাম্বারের পূর্বে জন্ম সাল বসাতে হবে।
অর্থাৎ, ব্যক্তির ১৩ ডিজিট জন্ম সনদ নাম্বার যদি 9234567890123 হয় এবং জন্ম সাল 2001 হয়, তবে ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার হবে — 20019234567890123 ।
জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম
জন্ম নিবন্ধন চেক করতে নিচের ফরমের প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিটের নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন। জন্ম তারিখ লেখার সময় বছর-মাস-দিন ফরম্যাটে লিখতে হবে। অতঃপর, জন্ম নিবন্ধন যাচাই বাটনে ক্লিক করুন।
ফরমটি পূরণ করার মাধ্যমে আমাদের শর্তাবলির সাথে সম্মত হচ্ছেন।
বাটনে ক্লিক করলে নতুন পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে আপনার দেয়া সকল তথ্য অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। অতঃপর, ছবিতে একটি অংক দেয়া থাকবে, সেটি সমাধান করে উত্তরটি নিচের ফাঁকা ঘরে লিখতে হবে।
সবশেষে Search বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য অনলাইনে যাচাই করতে পারবেন এবং তথ্যগুলো সঠিক কিনা জানতে পারবেন। তবে, জন্ম সনদ অনলাইন করা আছে কিনা যাচাই করার সময় যদি কোনো তথ্য না আসে, তবে আপনার দেয়া তথ্যগুলো আবারও যাচাই করে দেখুন সঠিক দিয়েছেন কিনা।
সঠিক তথ্য দেয়ার পরেও যদি জন্ম সনদের তথ্য দেখা না যায়, সেক্ষেত্রে বুঝতে হবে উক্ত জন্ম সনদের তথ্য ভুল কিংবা জন্ম সনদটি অনলাইন করা হয়নি। এই পদ্ধতিটি নিচে ছবিসহ ধাপে ধাপে দেখানো হয়েছে।
Birth Certificate Check Online
অনলাইনে Birth Certificate Check করতে https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। এটি বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট। ভিজিট করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ – জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ভিজিট
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ব্যবহার করে যেকোনো জন্ম নিবন্ধন সনদের তথ্য সঠিক কিনা এবং যেকোনো জন্ম সনদ অনলাইন করা আছে কিনা সেটি যাচাই করা যায়।
দুইটি পদ্ধতিতে উক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। গুগলে everify bdris gov bd লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করে কিংবা সরাসরি https://everify.bdris.gov.bd/ এই লিংকে ক্লিক করে।

ধাপ ২ – জন্ম সনদের তথ্য পূরণ করুন
ওয়েবসাইট ভিজিট করার পর একটি ফরম দেখতে পাবেন। এখানে, প্রথম ঘরে জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিটের নাম্বার লিখুন। ১৩ ডিজিটের নাম্বারের ক্ষেত্রে নাম্বারের শুরুতে জন্ম সাল লিখে ১৭ ডিজিট বানিয়ে এন্টার করুন।

ধাপ ৩- জন্ম তারিখ পূরণ
দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন। জন্ম তারিখ লেখার ক্ষেত্রে বছর-মাস-দিন ফরম্যাটে লিখতে হবে। অর্থাৎ, যদি জন্ম তারিখ ২০ সেপ্টেম্বর ২০০১ হয়, তবে এভাবে —> 2001-09-20 লিখতে হবে। অথবা, ফাঁকা ঘরে ক্লিক করে ক্যালেন্ডার থেকে জন্ম তারিখ সিলেক্ট করুন।

তারিখ লেখার ক্ষেত্রে 1-9 এর ক্ষেত্রে শুরুতে 0 না দিলেও হবে। তবে, বছর – মাস – দিন লেখার মাঝে ” – ” চিহ্নটি ব্যবহার করতে হবে।
ধাপ ৪- ক্যাপচা কোড পূরণ
জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ পূরণ করার পর নিচে একটি ছবি দেখতে পাবেন। উক্ত ছবিতে একটি অংক দেয়া থাকবে। অধিকাংশ ক্ষেত্রে এখানে যোগ বা বিয়োগ করতে বলা হয়। ছবিতে দেখানো অংকটি সমাধান করে নিচের ফাঁকা ঘরে লিখুন।

ধাপ ৫ – জন্ম সনদ যাচাই
সকল তথ্য পূরণ করা হলে নিচে Search বাটন দেখতে পাবেন। উক্ত বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সনদ অনালাইনে যাচাই করতে পারবেন।

Search বাটনে করলে নিচে সংযুক্ত ছবির মতো আপনার দেয়া তথ্য অনুযায়ী যে জন্ম নিবন্ধন সনদ রয়েছে, সেটির বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

কম্পিউটার থেকে CTRL + P প্রেস করে কিংবা মোবাইল থেকে ব্রাউজারের ৩ ডট আইকনে ক্লিক করে Share অপশন তেকে Print অপশন সিলেক্ট করে এই পেজটি প্রিন্ট করে নিতে পারবেন। অর্থাৎ, জন্ম নিবন্ধন সনদের অনলাইন যাচাই কপি ডাউনলোড করে নিতে পারবেন।
তবে, যদি আপনার দেয়া তথ্য ভুল থাকে কিংবা জন্ম সনদের নাম্বারের সাথে জন্ম তারিখের অমিল থাকে, তবে No Record Found লেখা দেখাবে।
উপরোক্ত এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যক্তির জন্ম নিবন্ধন সনদের তথ্য সঠিক কিনা তা যাচাই করতে পারবেন। এছাড়া, যেকোনো জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা হয়েছে কিনা সেটিও চেক করে দেখতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করেই।
জন্ম সনদ অনলাইন হয়েছে কিনা এটি যাচাই করার সময় যদি NO Record Found লেখা দেখতে পান, তবে আপনার ঠিকানা অনুযায়ী ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে যোগাযোগ করে জন্ম নিবন্ধন সনদটি অনলাইন করে নিতে পারবেন।
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই
মোবাইল থেকে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এজন্য, Chrome ব্রাউজার ওপেন করে everify bdris gov bd লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।
অথবা সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে https://everify.bdris.gov.bd/ লিংকে ভিজিট করুন। ওয়েবসাইট ভিজিট করার পর নিচের তালিকাটি অনুসরণ করুন —
- প্রথম ঘরে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নাম্বার লিখুন।
- দ্বিতীয় ঘরে বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লিখুন অথবা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করুন।
- ছবিতে দেখানো যোগ/বিয়োগ অংকটি সমাধান করে সেটি নিচের ফাঁকা ঘরে লিখুন।
- Search বাটনে ক্লিক করুন।
এই চারটি ধাপ অনুসরণ করেই মোবাইল দিয়েই আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে আছে কিনা তা যাচাই করতে পারবেন। চাইলে ব্রাউজারের ৩ ডট আইকনে ক্লিক করে Share অপশন থেকে Print করে যাচাই কপির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রয়োজন হবে। শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক করা সম্ভব নয়।
জন্ম নিবন্ধন ভেরিফাই করার জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন হবে। তবে, ১৩ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার থাকলেও সেটির শুরুতে জন্ম সাল বসিয়ে ১৭ ডিজিট করতে পারবেন।
১৭ ডিজিটে জন্ম সনদের নাম্বার এবং বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লেখার পর ক্যাপচা পূরণ করতে হবে। অতঃপর, Search বাটনে ক্লিক করেই Birth Certificate Online Check করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড PDF
জন্ম নিবন্ধনের যাচাই কপি ডাউনলোড করতে হলে জন্ম সনদ যাচাই করতে হবে। জন্ম সনদ যাচাই করতে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করুন। সনদ যাচাই করার পর যখন সনদের তথ্য দেখতে পাবেন, কম্পিউটার বা মোবাইল থেকেই যাচাই কপির পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
যাচাই কপি ডাউনলোড করতে কম্পিউটার থেকে কীবোর্ড এর CTRL এবং P বাটন একসাথে চেপে ধরুন। অতঃপর, Print বাটনে ক্লিক করে প্রিন্টার থাকলে কপিটি সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্টার না থাকলে যাচাই কপির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন।

মোবাইল থেকে যাচাই কপি ডাউনলোড করার জন্য ব্রাউজারের উপরে ৩ ডট আইকনে ক্লিক করুন। অতঃপর, Share অপশনে ক্লিক করুন এবং Print লেখার উপর ক্লিক করুন।
অতঃপর, আপনার ফাইল ম্যানেজারে পিডিএফ ফাইলটি সেভ করুন। এভাবে কম্পিউটার কিংবা মোবাইল থেকে খুব সহজেই Birth Certificate Check Copy Download করতে পারবেন।
আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন চেক
ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন সনদ চেক করা যায়না। জন্ম সনদের তথ্য যাচাই করতে সনদের ১৭ ডিজিটের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। এই তথ্যগুলো দিয়ে উপরে দেখানো নিয়ম অনুসরণ করে তথ্য যাচাই করতে পারবেন।
তবে, ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে যোগাযোগ করে জন্ম সনদের নাম্বার বের করতে পারবেন এবং জন্ম সনদ রি-ইস্যু আবেদন করতে পারবেন।
এছাড়া, ভোটার আইডি কার্ডের একাউন্ট রেজিস্টার করা থাকলে সেখানে লগইন করার মাধ্যমেও ১৭ ডিজিটের জন্ম সনদের নাম্বার দেখতে পারবেন। অতঃপর, উক্ত নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করতে পারবেন।
জন্ম সনদ যাচাই সংক্রান্ত সমস্যার সমাধান
Birth Certificate Online Check করার সময় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এসব সমস্যা কী কারণে হয় এবং সেগুলোর সমাধান কী তা অনেকেই জানেন না। নিম্নে সেগুলোই আলোচনা করা হয়েছে।
NO Record Found
জন্ম নিবন্ধন সনদের নাম্বার এবং জন্ম তারিখের মাঝে অমিল থাকলে তথ্য যাচাই করার সময় সাধারণত এই সমস্যাটি দেখা দেয়। তবে, জন্ম সনদের তথ্য অনলাইন ডেটাবেজে না থাকলেও অধিকাংশ সময় এই সমস্যাটি দেখা দেয়।
NO Record Found সমস্যার সমাধান —
- জন্ম তারিখ সঠিক ফরম্যাটে লিখেছেন কিনা যাচাই করুন। (বছর-মাস-দিন)
- জন্ম তারিখ সঠিক লিখুন।
- জন্ম সনদের নাম্বার ও জন্ম তারিখের মিল আছে কিনা যাচাই করা।
- জন্ম সনদ অনলাইন করা না থাকলে ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকে অনলাইন করে নেয়া।
Request Timeout / Server Error / Server Busy
সাধারণত BDRIS সার্ভার ব্যস্ত থাকলে বা একসাথে অনেকেই জন্ম সনদের তথ্য যাচাই করার চেষ্টা করলে Request Timout / Server Error / Server Busy এই ধরনের সমস্যা দেখা দেয়।
উক্ত সমস্যার সমাধান —
- দিনের বেলা উক্ত সমস্যা দেখা দিলে রাতে চেষ্টা করুন।
- BDRIS সার্ভার ঠিক হওয়ার জন্য অপেক্ষা করুন।
- ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা যাচাই করুন।
- ওয়াইফাই/মোবাইল ডাটা কানেকশন পরিবর্তন করে দেখুন।
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট কোনটি?
অনলাইনে https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd কি?
জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার সময় জন্ম তারিখ লিখতে হয়। জন্ম তারিখ লেখার সময় YYYY-MM-DD ফরম্যাটে লিখতে হয়। এখানে YYYY মানে বছর, MM মানে মাস এবং DD মানে দিন বোঝানো হয়েছে।
জন্ম নিবন্ধন অনলাইনে ভেরিফাই করতে কত টাকা লাগে?
অনলাইনে জন্ম নিবন্ধন ভেরিফাই করতে কোনো টাকা লাগেনা। সম্পূর্ণ ফ্রিতেই জন্ম সনদের তথ্য যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কী?
জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে আপনার ঠিকানা অনুযায়ী ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশনে যোগাযোগ করে ভলিউম বই থেকে সনদ নাম্বার বের করতে পারবেন এবং চাইলে সনদের জন্য আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps?
গুগল প্লে স্টোর থেকে জন্ম নিবন্ধন সনদ চেক করার অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
মোবাইলে জন্ম সনদ চেক করবো কিভাবে?
মোবাইলে জন্ম সনদ চেক করতে যেকোনো ব্রাউজার থেকে https://everify.bdris.gov.bd/ এই লিংকে ভিজিট করুন। অতঃপর, জন্ম সনদের নাম্বার + জন্ম তারিখ দিয়ে সনদ যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করবো কিভাবে?
Birth Certificate Check করার পর যে তথ্যগুলো আসবে, সেগুলো প্রিন্ট করার মাধ্যমে যাচাই কপি সরাসরি প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন।
সারকথা
জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার পদ্ধতি দেখানো হয়েছে এখানে। জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলে উক্ত জন্ম সনদটির তথ্য সঠিক কিনা অথবা জন্ম সনদটি অনলাইন করা আছে কিনা তা যাচাই করতে পারবেন।
Birth Registration Check করার জন্য পোস্টে দেখানো পদ্ধতি অবলম্বন করুন। তথ্য যাচাই করতে না পারলে কিংবা যেকোনো সমস্যা দেখা দিলে কমেন্ট বক্সে জানাতে পারেন।